শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আল্লাহর সহায়তায় আজই আজভস্টালের দখল নিব : রমজান কাদিরভ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রাশিয়ার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ মঙ্গলবার হুশিয়ারি দিয়েছেন, আল্লাহর সহায়তা নিয়ে আজই আমরা আজভস্টালের দখল নিব।

মারিউপোলে থাকা ইউক্রেনের সর্বশেষ সেনা ও মিলিশিয়া বাহিনী আজভ ব্রিগেডের সদস্যরা এই আজভস্টালের ভেতর আশ্রয় নিয়েছেন।

মারিউপোলের আজভস্টালে থাকা ইউক্রেনীয় সেনাদের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত আত্মসমর্পণ করার সময় বেঁধে দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু এ সময়ের মধ্যে ইউক্রেনের বাহিনী আত্মসমর্পণ করেনি।

এর আগে শনিবার প্রথমবার আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছিল রাশিয়া।

ফলে দুইবার আত্মসমর্পণ করার সুযোগ দিলেও ইউক্রেনের সেনা ও আজভ ব্রিগেডের সদস্যরা তাদের অস্ত্র ফেলে দিয়ে রুশদের আনুগত্য মেনে নেয়নি।

এর কিছুক্ষণ পর এক অডিও বার্তায় রমজান কাদিরভ হুশিয়ারি দেন, আজই আজভস্টালের দখল নেব।

এদিকে রমজান কাদিরভ এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা জানিয়েছেন, আজভস্টালে বোমা হামলা শুরু করেছে রাশিয়ার সেনারা।

পেত্রো আন্দ্রিয়ুশেনকো নামে ওই উপদেষ্টা আরও জানান, শুধু যে বোমা হামলা করছে তাই নয়। রুশ বাহিনী ট্যাংক ও কামান নিয়ে এসেছে আজভস্টালের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়া সর্বশেষ ইউক্রেনীয় সেনাদের নিশ্চিহ্ন করে দিতে।

তিনি আরও জানান মারিউপোলের জনবহুল এলাকাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর