শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

দলে দলে ইউক্রেনে ফিরছে পালিয়ে যাওয়া মানুষ

চলনবিলের আলো আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে সীমান্ত দিয়ে জীবন রক্ষার জন্য যারা পাশের দেশ পোল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন, তারা দলে দলে দেশে ফিরতে শুরু করেছেন।

কেউ আসছেন স্বজনদের দেখতে, কেউ বা আবার কেউ আসছেন নিজ বাড়িতে বসবাস করার জন্য।

বিবিসি বলছে, এক দিনের হিসেবে যে সংখ্যক মানুষ পোল্যান্ডে গিয়েছেন, তার চেয়ে বেশিসংখ্যক মানুষ ফিরেছেন।

পোল্যান্ড সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইউক্রেনে ঢুকেছে ২২ হাজার মানুষ, এদিন সীমান্ত দিয়ে তাদের দেশে প্রবেশ করেছে ১৯ হাজার ২০০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, কেউ কেউ ফিরেছেন পরিবারের স্বজনদের দেখতে। হয়তো কয়েক দিন থাকবেন তারা। ফেরার আগে সীমান্তের কাছাকাছি অবস্থান করছিলেন এসব ইউক্রেনীয়।

ফিরে আসা ব্যক্তিদের বেশ কয়েকজন জানিয়েছেন, তারা এখন থেকে তাদের বাড়িতেই থাকবেন। অবশ্য কর্তৃপক্ষ বলছে, সেখানে তারা নিরাপদ নয়।

ইউক্রেন সীমান্তে টানা কয়েক দিন সেনা মোতায়েন করে রেখে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালানো শুরু করে রাশিয়া। রুশ সেনাদের প্রতিরোধ করছে ইউক্রেনের সেনারাও।

এরই মধ্যে কয়েক দফা ইউক্রেন-রাশিয়ার বৈঠক হয়েছে; তবে কার্যত যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। যুদ্ধে প্রতিদিনই আসছে হতাহতের খবর। মানুষ হচ্ছে বাস্তুচ্যুত।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর