শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত বেড়ে ৪৭

চলনবিলের আলো আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও কুনার প্রদেশে শনিবার পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৭ জন হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা।

খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমাদ ওসমানি স্থানীয় সময় রবিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খোস্ত প্রদেশে ডুরান্ড লাইনের কাছাকাছি পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ বেসামরিক নাগরিক (যাদের বেশিরভাগ নারী ও শিশু) নিহত এবং আরও ২২ জন আহত হয়।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, খোস্তে ৪১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আরও দুই আফগান কর্মকর্তা। অন্যদিকে একজন আফগান কর্মকর্তা শনিবার জানিয়েছিলেন, কুনার প্রদেশে ছয়জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ চ্যানেল তোলো নিউজ শিশুদের মরদেহের ছবি প্রকাশ করেছে। এসব শিশু পাকিস্তানের হামলায় নিহত বলে দাবি করেছে চ্যানেলটি।

একই চ্যানেল খোস্তে পাকিস্তানের নিন্দা জানিয়ে শত শত মানুষের বিক্ষোভের চিত্র দেখিয়েছে। বিক্ষোভকারীদের পাকিস্তানবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে, হামলার বিষয়ে মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী। তবে রবিবার (১৭ এপ্রিল) আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর