শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

৭৫০ টন ডিজেল নিয়ে জাহাজ ডুবল তিউনিসিয়া উপকূলে

চলনবিলের আলো আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে গ্যাবস উপসাগরে ৭৫০ টন ডিজেল নিয়ে ডুবে গেছে গিনি পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটি মিসর থেকে ইউরোপের মাল্টার দিকে যাচ্ছিল।

শনিবার (১৬ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ ক্যারি নামে স্থানীয় আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি সকালে তিউনিসিয়ার জলসীমায় ডুবে যায়। তবে এখনও পর্যন্ত লিকেজের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই দুর্যোগ প্রতিরোধ কমিটি পরবর্তী পদক্ষেপ নিতে বৈঠকে বসেছে।

এর আগে তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ঝুঁকির মধ্যে পড়েছিল। দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক জাহাজ ‘জেলো’ তিউনিসিয়ার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যেতে পারে।

মিসরের ডেমিয়েতা থেকে ছেড়ে আসা গিনি পতাকাবাহী জাহাজটি মাল্টার উদ্দেশে যাত্রা করছিল। জাহাজ থেকে সাতজন ক্রুকে জীবিত উদ্ধার করা গেছে। তবে যেকোনও মুহূর্তে ডিজেল সাগরে ছড়িয়ে পড়ায় প্রাকৃতিক বিপর্যয়ের চরম ঝুঁকি রয়েছে। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর