সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জীবন দিয়ে হলেও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

চলনবিলের আলো খেলা ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে। অনেক বিশেষজ্ঞের অভিমত, আসন্ন বিশ্বমঞ্চের শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। এই কথার গুরুত্ব আরও বাড়িয়ে দিলেন জেরোনিমো রুলি। ভিয়ারিয়ালের এই আর্জেন্টাইন গোলরক্ষক জানালেন, জীবন দিয়ে হলেও বিশ্বকাপ জিততে চান তারা।

আর্জেন্টিনা বিশ্বকাপে সেরার মুকুট পরার অদম্য স্পৃহা পেয়েছে সবশেষ কোপা আমেরিকা থেকে। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসি অ্যান্ড কোং।

রুলির বিশ্বাস, মরুর দেশেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখবেন তারা। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রিয়াল সোসিয়েদাদ তারকা বলেন, ‘যারা আর্জেন্টিনার জার্সিতে খেলার সুযোগ পায়, মানুষ তাদের মধ্যে নিজেদের খুঁজে নেয়। বিশ্বকাপ হলো আমাদের সবার সবচেয়ে আকাঙ্খিত শিরোপা। এবার সব মানুষের মনে বাড়তি আশা কাজ করছে। তারা জানে, আর্জেন্টিনা দলে যারাই সুযোগ পাবে, তারা এই ট্রফিটা জেতার জন্য দরকার হলে জীবন দিয়ে দেবে।’

‘আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। আপনি কোন ধরনের খেলোয়াড় দেখতে চান? সে অনুযায়ী মানসম্পন্ন খেলোয়াড় বেছে নিতে পারবেন। প্রতিটা পজিশনে বৈচিত্র্য এনে দেওয়ার যোগ্যতা আছে আমাদের। এটাই আপনাকে আশা দেখাতে বাধ্য করবে। জেরোনিমো রুলি বলেন, এবারের বিশ্বকাপে ভালো কিছু হলেও হতে পারে, দেশের সবাই এটা মনে করছে। কোপা আমেরিকা জিতে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, যেটা বাড়তি প্রেরণা জোগাবে। তবে সবকিছু ছাপিয়ে একটা বিষয় হলো, গত কিছুদিনে জাতীয় দলে আলাদা প্রাণের সঞ্চার হয়েছে। এটার মধ্যে হয়তো সবাই নিজেদের খুঁজে নেবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর