সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘নাকফুল’র শুটিং শ্রীমঙ্গলে শুরু

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শুরু হয়েছে নির্মাতা আলোক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুল’র শুটিং। প্রথম দিনেই শুটিংয়ে অংশ নিয়েছেন কেন্দ্রীয় চরিত্রে থাকা চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক আদর আজাদ। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ২৬ এপ্রিল পর্যন্ত টানা ২০ দিন শ্রীমঙ্গলেই ‘নাকফুল’র শুটিং চলবে। ফেরারী ফরহাদের রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা।

এখানে দেখানো হবে, চঞ্চল মেয়ে পূজা ও ছন্নছাড়া ছেলে আদরের প্রেমের গল্প।
সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরির ভাষ্য, নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না।

সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না। পূজা-আদর ছাড়াও ‘নাকফুল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, মৌ শিখা প্রমূখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর