সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা শাখা ও চাটমোহর পৌর শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে মঙ্গলবার (৫ এপ্রিল)। চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান হিমু এবং চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে সাদমান সাকিব হিমেল ও সাধারণ সম্পাদক হিসেবে আলিফ হোসেনের নাম ঘোষনা করা হয়েছে।

পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক বছরের জন্য চাটমোহর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। একইসাথে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চাটমোহর পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে সংগঠণকে গতিশীল ও বেগবান করার জন্য এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হলো।

উল্লেখ্য,গত ২৬ ফেব্রুয়ারি চাটমোহর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দিন কমিটি ঘোষনা করা হয়নি। সম্মেলনের প্রায় দেড় মাস পর কমিটির ঘোষনা করা হলো।

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ ফেসবুকে দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে অভিনন্দন জানিয়ে কমিটির সাফলতা কামনা করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর