সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মায়া মিতু

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নতুন বেশ কিছু একক নাটক এবং ধারাবাহিক এ অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মায়া মিতু। এর মধ্যে অভিনয় করছেন দীপ্ত টেলিভিশন এর জনপ্রিয় ধারাবাহিক নাটক “মান অভিমানে”। এটি পরিচালনা করছেন আশিস রায়। ধারাবাহিকটি রচনা করেছেন সরোয়ার সৈকত।

এ প্রসঙ্গে প্রতিবেদককে বলেন, “মান অভিমান” যখন প্রথম প্রচার হয় তখন আমি অভিনয় করিনি। ৮৬৬ পর্ব থেকে আমি যুক্তহই নার্সের চরিত্রে। সেখানে আমার সহকর্মী নার্স থাকে রানু, আমার চরিত্রটা ভিলেন টাইপ হওয়ায় তাকে প্রচন্ড হিংসা করি আমি, কারণ ধনী পরিবারের কেউ আমাদের হাসপাতালে আসলে রানুকে চিকিৎসার জন্য পাঠানো হয়, তাই আমার মাথায় সব সময় ঘুরপাক খায় কিভাবে রানুকে চাকরি থেকে বের করা যায়, এই ধারাবাহিকে অভিনয় করতে এসে সবাই মিলে বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমাদের মধ্যে বোঝপড়াটাও চমৎকার। ফলে কাজ করার সময় অভিনয়টা বেশ উপভোগ্য হয়ে উঠে। অভিনয় করার আগে আমরারিহার্সেল করে নিচ্ছি।

এদিকে বৈশাখী টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘জমিদার বাড়ি’-এ ও নিয়মিত অভিনয় করছেন মায়া মিতু। সামনে আরো কিছু ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে জানান মিতু।

সম্প্রতি মিতুর, বর্ণ নাত’র পরিচালিত “দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে” সহ বিভিন্ন ধরনের একক নাটক, শর্ট ফিল্ম এ অভিনয় করেছেন।
দীপ্ত টেলিভিশন এর জনপ্রিয় ধারাবাহিক নাটক “মান অভিমান” সর্বশেষ ৯৩২ পর্ব প্রচার হয়েছে টিভি পর্দায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর