মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে: মুক্তিযুদ্ধমন্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

‘বাংলাদেশ ভারত না, ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, অনেকে বলে আওয়ামী লীগ মানে দেশ ভারতের, আরে আমরা ভারত হবো কি ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে। গড় আয়ুতে আমরা এগিয়ে। যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর সেখানে ভারতের ৬৫।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘প্রজন্ম ৭০ বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা ও সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুহার, স্যানিটেশন, পানি ব্যবস্থাপনা- সবকিছুতে আমরা ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের কথা কী বলবো, পাকিস্তান আরও পেছনে। ভারত আমাদের সাহায্য করেছে, সে জন্য তাদের সম্মান জানাই। কিন্তু আমরা তো তাদের থেকে এগিয়ে। আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করতে পারেন।

তিনি বলেন, আমরা দেশের ৫০ বছর পূর্তি পালন করছি- এরমধ্যে একটি ফাঁকি আছে। সাড়ে ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম। আর অন্যান্য দল ২৯ বছর ক্ষমতায় ছিল। ২১ বছরে আমাদের কী কী উন্নয়ন হয়েছে আর তাদের কী হয়েছে? তাদের আসলে কোনো লক্ষ্য ছিল না। দেশকে অকার্যকর রাষ্ট্র করতে চেয়েছে।

তিনি আরও বলেন, হিসাব-নিকাশ ছাড়া চললে তাদের তো উন্নয়নের সম্ভাবনা থাকে না। একটা সরকার আট বছরের প্ল্যান করে কিন্তু আমাদের সরকার শতবছরের পরিকল্পনা করে। পরিকল্পনা না থাকলে তারা কী কাজ-ই বা করবে। এতদিন কি শেখ হাসিনা ক্ষমতায় থাকবে? তিনি ফল শুধু নিজে খেতে চান না, দেশের উন্নয়ন তার লক্ষ্য।

মন্ত্রী বলেন, এক অসম যুদ্ধের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছে। ভারত আমাদের ১০০ বছরের পুরোনো অস্ত্র থ্রি নট রাইফেল দিয়েছিল। আর পাকিস্তানিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র। তাদের সামনে সম্মুখযুদ্ধে আমরা তিন মিনিটও টিকতে পারতাম না। আমাদের বড় অস্ত্র ছিল দেশপ্রেম। সে সময় যুবক থাকায় আমরা যুদ্ধে অংশ নিতে পেরেছি। এখন এ বয়সে হয়তো যুদ্ধ করার সম্ভাবনা ছিল না। মুক্তিযোদ্ধারা আমাদের মুক্ত করে দিয়ে গেছেন। এখন তরুণ প্রজন্মের এই মুক্তি আমাদের ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত মো. আলী নেওয়াজ, এটিএন বাংলার উপদেষ্টা মো. তাশিক আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর