সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ড.মুসলিমা জাহান ময়নামতির বই ‘টাইমলাইন’ মোড়ক উন্মোচন

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সমকালীন সমাজ, সংসার, রাজনীতি, জীবন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ, বিজয় ও বঙ্গবন্ধু ইত্যকার নানা বিষয়ের নিবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ড. মুসলিমা জাহান ওরফে ময়নামতি’র প্রথম বাংলা গ্রন্থ ‘টাইমলাইন’।

গত ১৬ই মার্চ ২০২২ অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। কবি রেজাউদ্দিন স্টালিন এবং সাহিত্যমনা সাবেক অর্থসচিব দীদার বখত গ্রন্থটি নিয়ে আলোচনা করেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক তৌহিদুল ইসলাম কনক, কবি ও টিভি ব্যক্তিত্ব আসাদ কাজল, অধ্যাপক গাজী মন্জুর মুর্শিদ, কবি বাপ্পী সাহা, কবি মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর