বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আত্রাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু গ্রেফতার ৩

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা :
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নওগাঁর আত্রাই জমিজমাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষে আহততের মধ্যে একজন মারা গেছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে। জানা যায়, উপজেলার জয়সাড়া গ্রামের আব্দুস ছামাদ সাহ ও মোজাম্মেল হকের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে মোজাম্মেল হক জায়গাটি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেয়। এ সময় তাদের মাঝে বাকবিতন্ডার এক পর্যায় ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ সাহ (৫৫), সবুর আলী সাহ (৪৫) ও বাধনের (৩৫) অবস্থার অবনতি হয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাজশাহী মেডিকেলে যাবার সময় পথিমধ্যে মারা যান সুবর আলী সাহ।
এ ব্যাপারে নিতহ সবুর আলী সাহ’র ছেলে আবু বক্কর ছিদ্দিক ওরফে আরিফ বাদি হয়ে ৯ জন ও অজ্ঞাতনারা আরও ৩/৪ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মালা দায়ের করেছেন। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে মোজাম্মেল হক ওরফে কবি (৬০), তার স্ত্রী সাজেদা বিবি (৫২) ও কন্যা মিল্লাতুননেছা ওরফে মিনিকে (১৯) গ্রেফতার করে গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর