শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বাগাতিপাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. রায়হান আলী, বাগতিপাড়া, (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া সমিতি ও উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, আব্দুল বারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন ও বাগাতিপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি কুতুব-উল-আলম প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক দ্বৈত) ও অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর