বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আগৈলঝাড়ায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পরে মাদক বেঁচা-কেনার গোপন সংবাদ পেয়ে বরিশাল জেলা গোয়ান্দা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুলের নেতৃত্বে উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ী রিপন মীর এর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপন মীর বেলুহার গ্রামের কাশেম মীরের ছেলে।
এ ঘটনায় রবিবার রাতেই জেলা গোয়ান্দা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
সোমবার সকালে গ্রেফতারকৃত রিপন মীরকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর