বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় পুত্র শোকে মায়ের আত্মহত্যা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পুত্র শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে মর্গে প্রেরণ করেছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী সীমা হালদারের (৩৫) গলায় ফাঁস দেয়া লাশ শুক্রবার সন্ধ্যার পরে উদ্ধার করা হয়েছে। নিহত সীমার প্রিতী হালদার নামে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
সীমার স্বামী প্রশান্ত হালদার জানিয়েছে গত বছর এক সড়ক দুর্ঘটনায় সীমার ১১বছর বয়সী ছেলে প্রতাপ হালদার নিহত হলে ছেলের শোকে সীমা এলামেলো কথা বলা শুরু করে। সম্প্রতি সীমার একটি অপারেশন হওয়ার পরে আরও বেশী ভেঙ্গে পরে সীমা। শুক্রবার বিকেলে প্রশান্ত একটি অনুষ্ঠানে যায়। সন্ধ্যায় শিশু কন্যার কান্না শুনে সীমার বৃদ্ধ শ^শুর প্রমথ হালদার ঘরে ঢুকে সীমাকে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়া অবস্থায় দেখতে পায়। লোকজন উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমার সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুক্রবার রাতে সীমার স্বামী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। শনিবার সকালে সীমার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর