মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

র‌্যাবের নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিল সরকার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

র‌্যবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।
যুক্তরাষ্ট্রের নেলসন মুলিন্সকে এই দায়িত্ব দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের বলেন, “মার্কিন ‍যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহে আমরা ১০ ডিসেম্বর থেকে যে কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে প্রতিনিয়ত সেগুলো নিয়ে কথা হয়, সরকারের সাথে সরকারের সম্পর্ক মেনটেইন করার জন্য আমরা নেলসন মুলিন্স নামক একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি, অতি সম্প্রতি।
“এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর এবং বেগবান করতে সহায়তা করবে বলে আমরা আশা করি, সামনের দিনে।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্তের কথা এর আগে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইনি প্রতিষ্ঠান হলেও নেলসন মুলিন্স এক্ষেত্রে মূলত সম্পর্ক রক্ষা ও বেগবানের কাজই করবে বলে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার।
তিনি বলেন, “মার্কিন প্রশাসন অনেক বড় ও বিস্তৃত একটা জায়গা। তাদের সাথে যোগাযোগ রক্ষা করা কেবল একটি দূতাবাসের পক্ষে সম্ভব না। এ কারণে লবিস্ট নিয়োগ করে সম্পর্ক বজায় রাখা হয়।
“এই প্রতিষ্ঠান সরকারের সাথে সরকারের সম্পর্ক রক্ষায় কাজ করবে। যাতে মিথ্যা তথ্য বা মিস ইনফরমেশন যেগুলো যায়, সেগুলোর জবাব দেওয়া যায়।”
নেলসন মুলিন্সের সঙ্গে এক বছরের চুক্তি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ”এজন্য সরকারি খাত থেকে মাসে ২০ হাজার ডলার করে যাবে।”
এতদিন সরকারের হয়ে ‘গণসংযোগের’ কাজ করা লবিস্ট সংস্থা বিজিআর আগের মতোই কাজ করে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী: অন্য দেশের স্যাংশন দিয়ে দেশের সরকার পতন সম্ভব নয় । 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর