বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আত্রাইয়ে বসবাড়িতে অগ্নিকান্ডে মালামাল ভস্মীভূত

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে বসবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলা চৌরবাড়ি গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মহাতাব আলী শেখ এর বাড়িতে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে তার ঘরের চালা ও ঘরে রক্ষিত চাল, আলু, ফ্রিজসহ সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আত্রাই ফায়ার সার্ভিসের ইনচার্জ মইনুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ বা জিডি করেননি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর