শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বিশ্বে একদিনে করোনা শনাক্ত ১৬ লাখ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৬ লাখ ২১ হাজার ৪৮২ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ২২৮ জনে এবং মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ ২৩ হাজার ৯৮৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৪০৮ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ৮ কোটি ২ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৩০৩ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৫২ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৩৪ জনের।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর