শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সিংড়ায় ১০ কেজি গাঁজাসহ ৪ জন আটক 

সিংড়া (নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় ১০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।  শনিবার মধ্যরাতে এসআই আঃ রহিম নেতৃত্বে  এএসআই শরীফ, আনোয়ার সঙ্গীয় ফোর্স সহ ১ টি পিকআপ ঢাকা মেট্রো – ন ১৭-৩৫২৯ সহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন সবুজ আলী (২৪) পিতা মোজাম্মেল, সরকারপাড়া, মুন্নাফ আলী (৩৮) পিতাঃ মৃত আসকান আলী, সরকার পাড়া, বকুল হেসেন (৩৮)পিতা উকিল উদ্দিন, পৌর পাড়া, ভাদু চন্দ্র দাস (৫২)পিতাঃ মৃত মেঘা চন্দ্র দাস, উত্তর দমদমা।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরে অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর