শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

গত সপ্তাহে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়েছে প্রায় এক হাজার ৯০০ টাকা। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৭ দশমিক ২০ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ২৫ ডলারে। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬০ দশমকি শূন্য পাঁচ ডলার।

জানুয়ারি মাসের শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০৫ দশমিক ৮৯ ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ৯ ফেব্রুয়ারি দেশের বাজারে মান অনুযায়ী স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৯১ টাকা থেকে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ায় । স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে এখন ৭৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৬৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮১৯ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৯১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫১ হাজার ২০৫ টাকা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর