সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড় পর্দায় ফিরছেন কৌশানি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

টালিউডের বড় পর্দায় ফিরছেন কৌশানি মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তর হাত ধরে ফিরছেন তিনি। রিনো দত্তের ‘সুপারম্যান’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বনি-কৌশানি এর আগেও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ছবিতে সুপারম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। যার জীবনে সুপারম্যান হয়ে ওঠার পিছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ। এই দুই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশানী ও কৌশানি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমায় কৌশানিকে দেখা যাবে রিপোর্টারের চরিত্রে। একজন সাধারণ ছেলের সুপারম্যান হয়ে ওঠার পিছনে থাকবে যার গুরুত্বপূর্ণ অবদান। প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অমিত আচার্যকে।

সম্প্রতি মন্দারমণি গিয়েছিলেন বনি-কৌশানি। সমুদ্রে গিয়ে দুজনে সেখানেই ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনকে নকল করতে গিয়ে পায়ের স্লিপারও খুললেন বনি-কৌশানি। এই নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কৌশানি নিজেই কমেন্টে লিখেছেন, ‘এই শ্যুট করাটা দারুণ মজার ছিল’।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর