শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বিশ্বে প্রথম এইডস কে জয় করলেন নারী!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিশ্বে প্রথমবারের মতো কোনো নারী এইচআইভি বা এইডস থেকে সুস্থ হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিশ্বে এ পর্যন্ত তিন জন এইচআইভি থেকে সুস্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওই নারী এদের মধ্যে তৃতীয়। তবে তিনি নারীদের মধ্যে প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এরই মধ্যে এক ব্যক্তির কাছ থেকে এইডস-সৃষ্টিকারী ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন কোষসহ স্টেম সেল সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তিনি গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন।

মঙ্গলবার ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়েছে বলে এতে জানানো হয়েছে।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি নাভির রক্তের সাথে জড়িত। ক্যান্সারের চিকিৎসার অংশ হিসাবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর