মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী মার্কিন রাষ্ট্রদূত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তিনি ঢাকার সঙ্গে কাজ করতে আগ্রহী। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হ্যাস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন, তিনি আশা করছেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তা নতুন দূতকে স্বাগত জানান।
আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে রাষ্ট্রদূত হ্যাস দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত হ্যাস রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করবেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর