মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আমাদের ইলেকশন প্রসেস ধ্বংস হয়ে গেছে : সাখাওয়াত হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন গঠনে ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে আবেগকে যাতে গুরুত্ব না দেওয়ার বিষয়ে সতর্ক করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাখাওয়াত হোসেন।

সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, আমাদের ইলেকশন প্রসেস এবং ইলেকশন কমিশন ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত লোক দরকার যারা এটাকে টেনে তুলতে পারবে। মানুষের আস্থা অর্জন করতে পারবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে এরকম সাহসী লোক দরকার।

সাখাওয়াত হোসেন বলেন, এটা বিশাল যজ্ঞ, বিশাল অ্যাডিমেনিশট্রেশন। ১২ লক্ষ লোককে পরিচালনা করতে হবে। সেই লোকজন আনতে হবে।

‘ইমোশনাল সিলেকশনে কোনো লাভ নেই’ উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘তা না হলে আমাদের কপালে দুঃখ আছে।

সার্চ কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চূড়ান্তভাবে যে ১০ জনের নাম যাবে সেগুলো প্রকাশ করা উচিত কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই প্রকাশ করা উচিত।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর