শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

হরিপুরে পাখি শিকারের দায়ে ১জনের ১৫দিনের জেল

মো: জহরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাখি শিকারের দায়ে মোতাহার নামের ১জনকে ১৫ দিনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত মোতাহার উপজেলার মিনাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানাযায়, বুধবার (৯ই ফেব্রুয়ারি)  রাত ৯টা ৫৫মিনিটে মোঃ জাহাঙ্গীর আলম নামের  ফেসবুক আইডি থেকে (শামকান বা শামুকখোল) নামের বন্য পাখির জবাই কৃত মাংসের ছবি ও ভিডিও ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৮(১) ধারায় মোতাহার নামের একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বণ্যপ্রাণী শিকার এমনিতেই দণ্ডনীয় অপরাধ। তারপরেও বণ্যপ্রাণী হত্যা ও পিকনিক করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে বড় ধরনের অপরাধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে অনুসন্ধান করে বণ্যপ্রাণী শিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত মোতাহার তার আরো কয়েকজন সহযোগীর নাম স্বীকার করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর