সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরিজ খেলতে বিকেলে ঢাকায় আসছে আফগান ক্রিকেটাররা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসে পৌঁছবে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। এবারের সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়া ওয়ানডে সিরিজটি যথাক্রমে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৩ ও ৫ মার্চ।

জানা গেছে, এদিন বিকাল ৫টা ২০ মিনিটে আফগান ক্রিকেটারদের বহনকারী বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। এরপর সন্ধ্যা ৭টার ফ্লাইটে অতিথিরা চলে যাবে সিলেটে। সেখানেই তারা এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে।

এদিন ঢাকায় পা রেখেই সরাসরি সিলেটে যাবে আফগানরা। ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবার আগে সপ্তাহব্যাপী সিলেটে প্রশিক্ষণ ক্যাম্প করবে তারা।

এই মুহূর্তে মুজিব উর রহমান, মোহাম্মদ শাহজাদ, কায়েস আহমেদ, আজমতুল্লাহ ওমরজাইসহ বেশ কয়েকজন আফগান খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। তাই বিপিএল শেষেই দলের সঙ্গে যোগ দেবেন তারা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর