মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শতভাগ যাত্রী নিয়েই চলবে ট্রেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সব আসনে যাত্রী নিয়েই সব ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলবে। এ ক্ষেত্রে অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে এবং বাকি অর্ধেক রেলওয়ে স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তি দিয়ে এমন ঘোষণা দিয়েছে।

রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর