শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

আবারও বাড়ছে সয়াবিন তেলের দাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৫:৩০ অপরাহ্ন

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ছে। এছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ ও পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, গত ১৯ জানুয়ারি তেল ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলাম। তখন দেখা গেলো আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে এটা অ্যাডজাস্ট করা দরকার। তাদেরও কথা ছিল যে এটা অ্যাডজাস্ট না করলে তারা এলসি খুলতে পারবে না, তাদের লস হচ্ছে। তাদের হিসাবে ১৯ তারিখই বলেছে ২০০ কোটি টাকা লস হয়েছে। জানুয়ারি মাসের যে ফিগার সেটাসহ ক্যালকুলেট করে আমরা এই দাম ঠিক করলাম। কিছু অ্যাডজাস্ট করা হলো, যেটা ছিল সেটার সঙ্গে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নতুন যে দাম নির্ধারিত হয়েছে সেটি তারা তাদের প্যাডে ডিক্লেয়ার করছে, মাঝে যেটি করেছে সেটি ডিক্লেয়ারড ছিল না। তাদের প্যাডে তারা এবার ডিক্লেয়ার করবে। তাই এই দামটা আমরা রাখতে পারব। আমরা এটি মনিটরিং করব।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর