মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মারা গেলেন ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

চার সপ্তাহ মৃত্যুর সাথে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ভারতের কিংবদন্তি লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৯২ বছর বয়সী এই শিল্পী। এর আগে শনিবার সকালেই শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দিতে হয় তাকে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। খবর আনন্দবাজার পত্রিকার।

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি লতার কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

২০১৯ সালেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো লতাকে। এরপর থেকে বাড়িতেই থাকতেন। ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করা লতা মঙ্গেশকর ২০০১ সালে ভূষিত হন ভারত রত্নে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর