বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বেলী ব্রীজের ফাটল কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে বেইলি ব্রীজের ফাটলে আটকে পড়ে মো. মশিউর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঝাওয়াইল বেইলি ব্রীজে এ ঘটনা ঘটে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর রহমান বরিশালের নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আবু হাশেম হাওলাদারের ছেলে। তিনি অনির্বাণ ফার্মাসিটিক্যাল ইউনানী কোম্পানির টাঙ্গাইলের মধুপুর-গোপালপুর এরিয়ায় বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং মধুপুর পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা যায়, বেইলি ব্রীজের ফাটলে তার মোটরসাইকেলের চাকা আটকে ছিটকে ব্রীজের নিচে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এরপর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যায়। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে, মশিউর রহমানের ভাই কালাম হওলাদার জানান, বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যায় মারা যায়। আজ সকালে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর