মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরাঞ্চল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরাঞ্চলের জনপদ। কুয়াশার চাদরে ঢেকে ঠান্ডায় জবুথুবু অবস্থায় পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলা। একই সাথে উত্তরাঞ্চলসহ সারাদেশেই শীতের প্রকোপ বেড়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে চলতি মৌসুমের সর্বিনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় লালমনিরহাটে ছয় দশমিকে এক ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে সে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, জেলার তেঁতুলিয়ায় দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে শীতের দাপট বাড়তে পারে আগামী দু’এক দিনে। আরও কমবে তাপমাত্রা। তবে উত্তর ছাড়া দেশের অন্য অংশে কুয়াশার প্রভাব কিছুটা কম হওয়ায় মাঝে মঝেই দেখা মিলবে রৌদ্রোজ্জ্বল আকাশের। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দুইদিন পর আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা।

শীতের তীব্রতা বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শীতে নাকাল হয়ে পড়েছে বিভিন্ন বয়সের মানুষ। তীব্র শীতে বিপাকে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া কর্মজীবীরা।

হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। কয়েকদিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় বাতাসের গতিবেগও বেড়েছে। এ অবস্থা আরও দুই একদিন চলতে পারে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর