বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সেলিম (৩২) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১ ঘটিকায় ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয় ও ২ জন আহত হয়েছেন।

নিহত মোঃ সেলিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকার মোঃ আবুল হাসেম এর পুত্র। সে মালেশিয়া প্রবাসী ছিলেন। আহতরা হলেন, দক্ষিণ বাম হাতির ছড়া এলাকার জুলেহা বেগমের ছেলে মোঃ ফরিদ ও পূর্ব হাইদারনাশী মৃত মোঃ হোসাইন প্রকাশ মাহোচন মোঃ মাইনউদ্দিন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মোঃ সেলিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোঃ ফরিদ এর মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তখনন হয়ে মোঃ সেলিমের মৃত্যু হয়। অপরদিকে মোঃ ফরিদ ও মোঃ মাইনউদ্দিন আহত হয়েছে। আহত দুইজনকে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে।

মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মোঃ ফরিদ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে মোঃ সেলিমের মোটর সাইকেলে ধাক্কা দেয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর