মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াল নদীর কিচ্ছা- কবি সোহেল রানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বড়াল পাড়ের মানুষ আমরা গাই বড়ালের গান

বড়াল মোদের মায়ের মতো বড়াল মোদের প্রাণ।

পদ্মা নদীর চারঘাট থেকে বড়াল তোমার জন্ম

তোমায় নিয়ে বড়াল বাসীর মনে কতো স্বপ্ন।

চলনবিলের চরণ দিয়ে গেছো তুমি বয়ে

সিরাজগঞ্জের যমুনা ধন্য বড়াল তোমায় পেয়ে।

পদ্মা যমুনার হলো মিলন লাগলো পিরীতের টান

বড়াল পাড়ের মানুষ আমরা গাই বড়ালের গান।

তোমার জলে সাঁতার কাটা তোমার মাছে দেহ

গড়া পাল তোলা নৌকা চলা মালামালে নৌকা ভরা।

বড়াল তোমার জল ধারায় পলি মাটির বাহার

মাঠে মাঠে ফসল ফলে যোগায় মোদের আহার।

মটর কালাই, সরিষা রাই গম আর ধান বড়াল

পাড়ের মানুষ আমরা গাই বড়ালের গান।

এতো সাধের বড়াল মোদের গেলো হায়রে মরে

হৃদয় ফাঁটা দুঃখের কথা বলি কেমন করে।

চারঘাটের ঔ মুখে যেদিন পড়লো স্লুইসগেট

সেদিন থেকেই বড়াল নদীর হারিয়ে গেলো ব্রাইট।

কেউবা ফেলে আবর্জনা কেউবা ফেলে মল

কেউবা করে দখলদারী দেখিয়ে ক্ষমতার বল।

বড়াল নদীর মাঝে আছে শত শত বাঁধ নদীটাকে

মারার জন্য এটাই মরন ফাঁদ। বড়াল তোমায়

বাঁচাবো বলে দিলাম স্লোগান বাঁধ কেটে ব্রীজ

করো ওগো প্রশাসন। বড়াল পাড়ের মানুষ

আমরা গাই বড়ালের গান বড়াল মোদের

মা জননী রাখবো মায়ের মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর