মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

জায়েদ খানের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়াত মায়ের মাগফেরাত কামনা করি। তিনি হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরাও মামা-কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি খালাম্মার কথা শুনোনি কিন্তু আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো।’

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভায় জায়েদ খান কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোমার বিয়ে করতে হবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

জায়েদ খানের এই কথার প্রেক্ষিতে বিপরীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজেদের প্যানেল পরিচিতি সভায় এসব কথা বলেন।

আগামী ২৮ জনুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭ তম নির্বাচন। এবারের

নির্বাচনে লড়ছে দুইটি প্যানেল। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মিশা সওদাগর ও জায়েদ খান। আরেকটি প্যানেলের নেতৃত্বে আছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর