মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনায় এক দিনে শনাক্ত সাড়ে ১৫ হাজার, মৃত্যু ১৭

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

দেশে গত একদিনে করোনা সংক্রমণে সাড়ে ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ শতাংশের বেশি। মঙ্গলবার করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৩৩ জন।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ জানুয়ারি সকাল আটটা থেকে ২৬ জানুয়ারি সকাল আটটা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।

করোনাতে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ২৭৩ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে যে ১৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী চারজন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৭৫ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১৯৮ জন।

অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ১৭ জনের মধ্য ৬১ থেকে ৭০ বছরের আছেন পাঁচজন, ৫১ থেকে ৬০ আর ৯১ থেকে ১০০ বছরের আছেন তিনজন করে, ৪১ থেকে ৫০ আর ৭১ থেকে ৮০ বছরের আছেন দুইজন করে আর ১১ থেকে ২০ ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন একজন করে।

মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জনই ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোর মধ্যে চারজন চট্টগ্রাম বিভাগের আর রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে। অধিদফতর জানিয়েছে, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর বাকি পাঁচজনের মৃত্যু বেসরকারি হাসপাতালে।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫২ জন। তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৬০ হাজার ছয় জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৯ হাজার ২৭৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৭৩টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৫৮ হাজার ৩৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৯ লাখ তিন হাজার ২১৫টি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর