বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বানারীপাড়ায় ব্যাটারী চালিত ভ্যানের চাপায় শিশু এমদাদ নিহত

বানারীপাড়া প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় শিশু শ্রেণির শিক্ষার্থী এমদাদুল হক (৬)। সে উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী (উত্তর) গ্রামের ইটভাটার শ্রমিক মনির হোসেনের ছেলে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকালে শিয়ালকাঠি-দাণ্ডয়াট-বিশারকান্দি সড়কের বাইশারী (উত্তর) বেইলী ব্রিজের পাশের মসজিদে এমদাদ তার দাদার সাথে আসরের নামাজ পড়তে যায়। এ সময় রাস্তা পার হওয়ার সময় বেইলী ব্রিজের ঢালে দাণ্ডয়াট থেকে শিয়ালকাঠি (ফেরিঘাট) গামী রতনের ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শিশু এমদাদ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের পক্ষ থেকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে  বানারীপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ জানান,  নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় পোস্ট মর্টেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর