মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নির্মাতা চয়নিকা চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘খুবই সুন্দর ও ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। গায়েহলুদের অনুষ্ঠানটাও অনেক সুন্দর ছিল। রাত ১০টার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এখন ১টার মতো বাজে, অনুষ্ঠান শেষ, এখন ছবি তোলা হচ্ছে।’

অভিনয়শিল্পী দম্পতি পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। শনিবার রাতে পরীর বাসাতেই হয় বিয়ের অনুষ্ঠান।

বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি নিউজবাংলাকে বলেন, ‘খুবই সুন্দর ও ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। গায়েহলুদের অনুষ্ঠানটাও অনেক সুন্দর ছিল। রাত ১০টার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এখন ১টার মতো বাজে, অনুষ্ঠান শেষ, এখন ছবি তোলা হচ্ছে।’

১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ে
হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত

চয়নিকা আরও বলেন, ‘ওরা তো নিজেরা বিয়ে করেছিল, তখন ওদের সঙ্গে কেউ ছিল না। এ আয়োজন শুধুই পরিবারের সদস্যদের জন্য।’

বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি।

 

১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ে
হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত

 

নায়ক-নায়িকার বিয়ে বলে কথা। কাবিন থেকে শুরু করে খাবারের ব্যাপারেও সবার জানার আগ্রহ।

চয়নিকা জানান, বিয়ের কাবিন হয়েছে ১০১ টাকা। আর খাবারে ছিল মটরশুটি পোলাও, রোস্ট, খাসির রেজালা, গরুর মাংস, মাছ ভাজাসহ আরও কিছু।

 

১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ে
বিয়ের অনুষ্ঠানে পরীমনি। ছবি: সংগৃহীত

 

এর আগে শুক্রবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান করেন এই অভিনয়শিল্পী। পরীমনির বাসাতেই হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন পরীমনি ও রাজের মিডিয়ার বন্ধুরা। দুই পরিবারের সদস্যরাও ছিলেন আয়োজনে।

 

১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ে
হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত

 

এদিন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিউজবাংলাকে জানান, শনিবার রাতে পরী ও রাজের বিয়ের আয়োজন রয়েছে। মূলত সবাইকে নিয়ে আনুষ্ঠানিকতা করতে এবং পরিবারের মানুষের পরিচয় করাতেই এ আয়োজন বলে জানান সেলিম।

 

 

#চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর