সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নেয়ার লড়াইয়ে টাইগার জুনিয়রদের লড়তে হবে ভারতের বিপক্ষে।

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় হারে শঙ্কা জেগেছিল বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব উতড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের বিপক্ষে ৪৮.১ ওভারে ১৪৮ রানের পুঁজি গড়ে সংযুক্ত আরব আমিরাত। ব্যাট হাতে দাপুটে ৪৩ রানের ইনিংস খেলেন পুনিয়া মেহরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে ধ্রুব পরাশরের ব্যাট থেকে।

 

বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন রিপন মন্ডল। দুটি করে উইকেট নেন আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব।

বৃষ্টিবিঘ্নিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৫ ওভারে ১০৭ রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাফিজুল ইসলামের দুর্দান্ত ফিফটিতে ম্যাচের ২৫ তম ওভারেই জয় তুলে নেন লাল সবুজের প্রতিনিধিরা।

এক উইকেট হারিয়ে ১১০ রান তোলে রাকিবুল বাহিনী। জয়ের বন্দরে পৌঁছে যায় ৬১ বল ও ৯ উইকেট হাতে রেখেই।

২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

#চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর