মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হোন: জয়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শামিল হওয়ার আহ্বান জানান তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইয়েড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জয়।
বঙ্গবন্ধু’র দৌহিত্র তার পোস্টে লেখেন, ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে আমরা বলেছিলাম ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করব। বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা বাস্তবায়ন করে এখন উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ সরকার।

তিনি আরও লেখেন, ‘সময় এখন এগিয়ে যাওয়ার, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রযাত্রায় শামিল হোন আপনিও। সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা সবাই মিলে গড়বোই- এই হোক আমাদের এগিয়ে চলার প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
একইসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যাতে তথ্যপ্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।

 

 

চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর