মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভারতে কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ভারতের অন্ধ্রপ্রদেশর ভিষাখাপাঠনামে সম্পন্ন হয়েছে দুইদিনব্যাপী ৫ম ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ। গত ৮ এবং ৯  জানুয়ারি অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৮ সদস্যের কারাতে দল। বিভিন্ন ইভেন্টে ৪ স্বর্ণ, ২ টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ অর্জন করে বাংলাদেশ দল।
এ বিষয়টি নিশ্চিত করেন টিম পরিচালক কারাতে ফেডারেশন এবং আন্তর্জাতিক কারাতে কোচ এস ইসলাম শুভ।
প্রতিযোগিতায় পদক বিজয়ীরা হলেন, মিন্টু দে বাংলাদেশ সেনাবাহিনী ৮৪ কেজিতে স্বর্ণ পদক, দীপা রানী  বাংলাদেশ সেনাবাহিনী ৬৮ কেজিতে স্বর্ণ পদক, সায়মা জামান বাংলাদেশ সেনাবাহিনী ৫০কেজিতে  স্বর্ণ পদক, জুনায়েদ আল হাবিব বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ কেজিতে স্বর্ণ পদক, মামুন  খান বাংলাদেশ সেনাবাহিনী ৬৭ কেজিতে রৌপ্য পদক, মো আরমান হোসাইন কিক ফাইটার কারাতে স্কুল চট্টগ্রাম ৭৫ কেজিতে রৌপ্য পদক, বাংলাদেশ সেনাবাহিনীর মো আশিকুর রহমান ৬০ কেজিতে ব্রোঞ্জ পদক।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সৌদি আরবসহ বিভিন্ন ইভেন্ট ৯৫০ জন খেলোয়াড় অংশ নেয়।
এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈহ্লা, কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর