মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মা হচ্ছেন পরীমণি, কাজে বিরতি নেবেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

শরিফুল রাজ সোমবার দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমণি।

জানা গেছে, ওয়েব সিনেমা ‘গুণীন’ এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে ওই সিনেমার পরিচালক গিয়াসউদ্দীন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমণি।

শরিফুল রাজ ফেসবুকে এই ছবিটি পোস্ট করে নিজেকে অভিনন্দন এবং পরীমণিকে ধন্যবাদ জানায়।

পরীমণি জানিয়েছেন, কয়েকদিন ধরেই বিষয়টি তিনি বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে ডাক্তারের কাছে গেলে তা নিশ্চিত হওয়া যায়। মা-বাবা হতে চলছেন শুনে পরীমণি ও শরিফুল রাজ দু’জনেই কান্না করেছেন, এমনটাও উল্লেখ করেছেন তিনি।

এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। মা হতে যাওয়ায় পরীমণি কয়েক মাসের জন্য অভিনয় থেকে বিদায় নেবেন বলে জানা গেছে।

গত বছরের ১৭ অক্টোবর এই অভিনেত্রী ও অভিনেতার বিয়ে হয়েছে বলে জানান পরীমণি। এছাড়া ওই বছরের ১৮ নভেম্বর ‘ন ডরাই’ খ্যাত অভিনেতা শরিফুল রাজের জন্মদিন পালন করেও বেশ নজর কেড়েছিলেন পরীমণি। যদিও তখন প্রকাশ্যে আসেনি এই দু’জনের মধ্যে বিয়ের খবর।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর