বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা কিশোরীর মৃত্যু,মটর সাইকেল চালক আহত দাফন সম্পন্ন

রাকিবুল হাসান রানা, আলমডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

মোটরসাইকেল বান্ধবীকে সাথে নিয়ে আলমডাঙ্গা বাজারে আসার পথে পাখি ভ্যানের ধাক্কায় এক কিশোরী মারাত্বক জখম হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়। ঘটনাটি শনিবার দুপুর ১ টার দিকে পৌর শহরের লালব্রিজ প্রাঙ্গণে ঘটেছে। স্থানীয়রা চালক সহ তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত কিশোরী তাবানুর (২১) কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আঃ রবের মেয়ে। আহত যুবক একই এলাকার আহাদ আলির ছেলে আলামিন (২২)।

জানাগেছে, কুষ্টিয়া মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আহাদ আলির ছেলে আলামিন (২২) তার বান্ধবী একই গ্রামের আঃ রবের মেয়ে তাবানুর (২১) কে নিয়ে আলমডাঙ্গায় যাচ্ছিলো। দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা পাখি ভ্যান,চালক মোটরসাইকেলকে সাইড দিতে গেলে মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় কিশোরী তাবানুর। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। তাবানুরের অবস্থা আশঙ্কা জনিত হওয়ায় হারদি হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে নেওয়ার পথে কিশোরী তাবানুর মারা যায়। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আলামিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

দুর্ঘটনার খবরটি আমবাড়িয়ায় পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।গতকাল রাত ৮ টার দিকে আমবাড়িয়া কবরস্থানে জানাজা শেষে কিশোরীর লাশ দাফন সম্পন্ন হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর