মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অপেক্ষা করো, তোমার জন্য পোজ দিচ্ছি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শোবিজে এখন পর্যন্ত অভিষেক না হলেও তারকা সন্তান হওয়ায় সবসময়েই আলোচনায় থাকেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয় শাহরুখ কন্যা।

ভাই আরিয়ান খানের মাদক কাণ্ডের পর কিছুদিন বিরতিতে থাকলেও এখন নিয়মিত ছবি পোস্ট শুরু করেছে সুহানা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন কিং খান তনয়া সুহানা। ছবি নেটিজেনদের মন কেড়েছে।

ছবিতে দেখা যায়, সাদা সোফার ওপর আধা শোয়া অবস্থায় শাহরুখ কন্যা। তার পরনে সাটিন স্লিপ ড্রেস। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘অপেক্ষা করো, তোমার জন্য পোজ দিচ্ছি।’ তার এই ছবিতে মন্তব্য করেছেন সুহানার বন্ধু অভিনেত্রী অনন্যা পান্ডে, শানায়া কাপুরসহ অনেকে।

মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছেন শাহরুখ। তবে সঙ্গে এও বলেছেন, ‘আগে লেখাপড়া তারপর অভিনয়ে আসবেন সুহানা।’

যদিও এরই মধ্যে মঞ্চ নাটকে অভিনয় করেছেন শাহরুখ কন্যা। ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদেও তাকে দেখা গেছে। জয়া আখতাদের একটি সিনেমার মাধ্যমে সুহানা বলিউডে পা রাখবেন বলে গুঞ্জন রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর