রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাঁদভায় নৌকার নির্বাচন করায় গাফফারের বাড়িঘর হামলা ভাংচুর, ধারালো চাকু উদ্ধার

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়নে নৌকার নির্বাচন করায় ভরতপুর গ্রামের গাফফারের বাড়িঘর গভীর রাতে অর্তকিত হামলা, বাড়িঘর কুপিয়ে ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে জনতা একটি ধারালো চাকু উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত ৫জানুয়ারি বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে।

এলাকাবাসি ও বাড়ির মালিক গাফফার জানান, উপজেলা চাঁদভা ইউনিয়নের আলহাজ তফিজ উদ্দিনের ছেলে গাফফার ওইদিন রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে আছি। হঠাৎ গভীর রাতে কে বা কাহারা আমার বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এবং আমাকে হত্যার চেষ্টা করে। আমার চিৎকারে আশে পাশের লোকজন জড়হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এবং তারা একটি ধারালো চাকু ফেলে রেখে পালিয়ে যায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর