মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরের ৫ ইউপি নির্বাচনে ২৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ এবং সংরক্ষিত (নারী) পদে ৫২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মির্জাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন, মেম্বার পদে ৩৫ জন এবং সংরক্ষিত (নারী) পদে ১৪ জন।
ধোপাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, মেম্বার পদে ৩০ এবং সংরক্ষিত (নারী) পদে ১০ জন।
আলমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বার পদে ২৮ জন এবং সংরক্ষিত (নারী) পদে ১১ জন।
নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মেম্বার পদে ৩৭ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৯ জন এবং
হাদিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, মেম্বার পদে ৩৮ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৮ জন প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৬ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ৩১ জানুয়ারি (সোমবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকল ইউনিয়নের ভোটার ইভিএম এর মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে।

উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতায় ৬ষ্ঠ ধাপে উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর