মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চাই-মেম্বার পদপ্রার্থী ঝন্টু

মোঃ জামিল হায়দার জনি, ‌নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নলডাঙ্গায় সর্বত্র চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পিছিয়ে নেই নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড। তাই নিজের অবস্থান আরো মজবুত করার লক্ষ্যে নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়,গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ঝন্টু।
তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজ করে যাচ্ছেন ও ভোটারদের মাঝে মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি পায়ে হেঁটে বিভিন্ন বাজার,পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইকবাল হোসেন ঝন্টু ভোটারদের কাছে তার উন্নয়ন ও তার জনসেবা মূলক কাজকর্মের কথা তুলে ধরেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন এবং তার জন্য দোয়া ও মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এতে অংশ নেয় ধর্ম-বর্ণ,রাজনৈতিক-অরাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তিনি বলেন, ইউনিয়নের মধ্যে ৯নং ওয়ার্ড একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। তিনি জনসাধারণের সকল প্রকার নাগরিক অধিকার নিশ্চিতসহ জনকল্যাণমূলক কাজ করবেন। সকল প্রকার অন্যায় ও অনিয়মকে দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী সহ এলাকার ব্যক্তিবর্গ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর