শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়ায় শীত উপেক্ষা করে আগাম বোরো চাষে মাঠে নেমেছেন চাষিরা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতে শীত উপেক্ষ করে আগাম বোরো আবাদে মাঠে নেমেছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৪শ ৫০ হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৯শ ৭৫ মেট্রিক টন। ২৯ ডিসেম্বর পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৫০হেক্টর জমি চাষিরা আগাম চাষ হয়েছে বলে জেলায় তথ্য প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় মোট আবাদী জমির মধ্যে ৯হাজার ১শ হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ৩শ ৫০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে অন্তত ৩শ হেক্টর জমিতে আগাম বোরো আবাদ করবেন চাষিরা। আগাম বোরো চাষের জন্য ২০ হেক্টার জমিতে বীজতলা করেছেন চাষীরা।
কৃষি অফিসার আরও জানান, ৪ হাজার ৮ পরিবারকে ২ কেজি করে ৯হাজার ৬শ কেজি হাই ব্রীড ধান বীজ এবং ১ হাজার জনকে ৫ কেজি করে উফসী ধান বীজ তিরণ করা চলমান রয়েছে। উফসী চাষীরা সরকারী প্রনোদনা হিসেবে কেজি বীজের সাথে ড্যাপ সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার সহায়তা পাবেন। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনেরও আশা করছেন কৃষি অফিসার দোলন চন্দ্র রায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর