মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড় ইউপিতে দেবর-ভাবীর চমক

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ের ১নং ইউপি নির্বাচনে চমক সৃষ্টি করেছেন দেবর ও ভাবী।চতুর্থ ধাপের এই নির্বাচনে  ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা। দেবর সাধরণ সদস্য ও ভাবী সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন ।

গতকাল ২৬ডিসেম্বর(সোমবার) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবর-ভাবী এ সাফল্য লাভ করেন। তাদের এ সাফল্য নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়।

নির্বাচিত দেবর-ভাবী হলেন ৭নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন ও ৭,৮ ও ৯ নং থেকে সংরক্ষিত মহিলা সদস্য জাহেদা বেগম।

গত ২৬ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১নং রামগড় ইউপির ৭নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯০০ ভোট।অন্যদিকে ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে কলম প্রতীক নিয়ে ভাবী জাহেদা বেগম পেয়েছেন ১৮২৭ ভোট।জাহেদা আক্তার ৭নং ওয়াডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীনের বড় ভাইয়ের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী আব্দুল মন্নান কোম্পানি ও নুর হোসেন জানান,তাদের এ বিজয়ে আমরা আনন্দিত।রামগড়ে এটিই প্রথম।তারা প্রত্যাশা করে বলেন,মানুষের এ রায়ের প্রতিদান দেবর-ভাবী দিবেন।

৭নং থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন জানান,মানুষের ভালোবাসার এই ঋণ শোধ হবার নয়।একই পরিবারের দুজনকে নির্বাচিত করায় এলাকাবাসীর  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সামনের দিনগুলোতে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর