মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কারণেই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পেরেছি এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আনসার বাহিনীর উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
রোববার রাতে কক্সবাজার শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আনসার বাহিনী আয়োজিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
১২ দিন আগে নারী-পুরুষ মিলে একত্রে ২৬ জন আনসার সদস্য পঞ্চগড় থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করে। ১ হাজার ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এদিন কক্সবাজার এসে পৌঁছেছে তারা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করে।
আনসারের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য শাহীন আক্তার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আনসার বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, উপ মহাপরিচালকবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সাইক্লিং শোভাযাত্রা দলের সাইক্লিস্ট এবং আনসার বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীও ছিলেন উক্ত অনুষ্ঠানে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর