মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চট্টগ্রাম কারাগারের ৮ হাজার বন্দি পাচ্ছেন ফাইজারের টিকা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৮ হাজার বন্দিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে কারাগারের ভেতরে স্থাপিত আটটি বুথে এই টিকা কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, একদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে, অন্যদিকে সরকার দেশের সব মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। তাই কারাবন্দিরাও এই কার্যক্রম থেকে বাদ যাবে না।
চলতি বছরের এপ্রিল মাস থেকে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রেখেছে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ। তবে টিকা কার্যক্রম পুরোপুরি শেষ হলে স্বজনদের সঙ্গে  বন্দিদের পুনরায় সাক্ষাতের সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করছেন কারাগারের কর্মকর্তারা।
চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সব বন্দিকে টিকার আওতায় আনা হবে। বৃহস্পতিবার টিকা কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে বুথ স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর