সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুরে নৌকা প্রার্থীর কর্মীর উপর হামলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের লোকজনরা অতর্কিতভাবে এই হামলা চালায়।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিকরাইলের মাটিকাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকরাইলের মাটিকাটা বাজার এলাকায় নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণাকালে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের সমর্থকেরা। এতে ছানোয়ার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরআগে ছানোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নির্বাচনী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।

নিকরাইল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন সরকার বলেন, ৭ নং ওয়ার্ড (কোনাবাড়ী) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনসহ নৌকার কর্মীরা নির্বাচনী প্রচারণা করছিল। এ সময় বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের সমর্থক জুরান মন্ডলের নেতৃত্বে তার দুই ছেলে সুমন ও শুভ এবং নূহু মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জন নৌকার সমর্থকের উপর অতর্কিত হামলা চালায়। এতে ছানোয়ার গুরতর আহত হয়।

বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদ বলেন, এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। উল্টো তার সমর্থকদের উপর হামলা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর